ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী

১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
দুটি বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব কিংবা ঐতিহ্যবাহী টাইটানিক জাহাজডুবির মতো মহাকাব্যিক সব ঘটনার নীরব সাক্ষী যুক্তরাজ্যের ইথেল ক্যাটারহাম। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে শুক্রবার (২১ আগস্ট) স্বজন ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় নিজের ১১৭তম জন্মদিন পালন করলেন তিনি। বর্তমানে সারের লাইটওয়াটার এলাকার হলমার্ক লেকভিউ কেয়ার হোমে সানন্দে সময় কাটছে এই দীর্ঘজীবীর। 
 
ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের আমলের বেঁচে থাকা শেষ এই নাগরিক গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সি ব্রাজিলিয়ান সিস্টার ইনা কানাবারোর প্রয়াণের পর বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি লাভ করেন। জীবনসংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস সমৃদ্ধ ক্যাটারহামের জন্ম যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে। মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ভারতে এসে এক সামরিক পরিবারে গৃহপরিচারিকার কাজ শুরু করেছিলেন তিনি। 
 
পরবর্তীতে ১৯৩১ সালে ব্রিটিশ সেনাসদস্য লেফটেন্যান্ট কর্নেল নরম্যানকে বিয়ে করেন। জীবনের শেষপর্যায়ে এসে নিজের দুই সন্তান ও স্বামীকে হারানোর বেদনা সইতে হলেও, অদম্য মনোবল নিয়ে ১১০ বছর বয়সে ঘাতক কোভিড-১৯ ভাইরাসকেও পরাস্ত করেছিলেন এই নারী।
 
এমনকি ৯৭ বছর বয়স পর্যন্ত নিজে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালিয়েছেন ক্যাটারহাম। গত বছর তার ১১৬তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস। সাক্ষাৎকালে চার্লসের তরুণ বয়সের কথা স্মরণ করে ক্যাটারহামের রসিকতা নজর কেড়েছিল আন্তর্জাতিক মিডিয়ার। 
 
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানাচ্ছে— ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার কীর্তিটি ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যাওয়া ফরাসি নারী জান ক্যালমতের দখলে থাকলেও, বর্তমান পৃথিবীর জীবিত বয়োজ্যেষ্ঠদের শীর্ষে নাম খোদাই করে নিলেন এই ব্রিটিশ নারী।
এলাকা ভিত্তিক সংবাদ