ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ

পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে নায়েব আলী (৬০) নামে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নায়েব আলী ওই গ্রামের বাসিন্দা ও গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত নায়েবের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নায়েব আলী গত বুধবার (১৯ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার বিকেলে বাড়ির পাশের কলাবাগানের পাশে ফিশারির পুকুরের কচুরিপানার নিচে তার লাশ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেন স্বজনরা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে পরিবারের সদস্যরা জানান, গত কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার সময় নায়েব আলী নেতৃত্ব দিয়েছিলেন।

পরিবারের ধারণা মাদক কারবারিদের অথবা রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন তিনি।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহত নায়েব আলীর শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো কালো দাগ দেখা গেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা ভিত্তিক সংবাদ