ঢাকা | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা     ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ

ফের ভাঙল খোয়াইয়ের বাঁধ, পানিবন্দি শতাধিক পরিবার

ফের ভাঙল খোয়াইয়ের বাঁধ, পানিবন্দি শতাধিক পরিবার
জনতার কথা বলে।
Daily Barta Post
খোয়াই নদীর ভাঙনে ফের তলিয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর। ছবি : বার্তা পোষ্ট
মানহীন কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের খোয়াই নদীর ভাঙনে ফের তলিয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর ও ফসলি জমি। রোববার (২৩ আগস্ট) দুপুরে আগে কালিগঞ্জ বাজার এলাকায় মেরামত করা একই স্থানে আকস্মিকভাবে নদীর বাঁধ ভেঙে যায়। এতে মুহূর্তের মধ্যে পানি ঢুকে পড়ে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
 
স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকে ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকে। ওইদিন দিবাগত রাতে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহ শুরু হলে ক্ষতিগ্রস্ত ও মেরামত করা বাঁধের অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁধ রক্ষার চেষ্টা করলেও প্রবল পানির স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনায় পানির নিচে তলিয়ে যেতে শুরু করে বিস্তীর্ণ এলাকা।
 
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস আগে একই স্থানে বাঁধ ভেঙে শত শত বাড়িঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কাজ এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়রা আরও বলেন, বাঁধের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, ঠিকাদার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। ধীরগতিতে কাজ চলায় ঝুঁকিপূর্ণ বাঁধটি পানির চাপ সামলাতে পারেনি। ফলে আবারও তাদের ঘরবাড়ি ও ফসলি জমি বানের পানিতে ভেসে গেছে।
 
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
 
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, হঠাৎ করে ভারতের ত্রিপুরা রাজ্যের সুইচগেট খুলে দেওয়ায় খোয়াই নদীতে পানির চাপ বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কারকাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি। ফলে পানি বৃদ্ধি পাওয়ার পর বাঁধের ওই অংশে ভাঙন দেখা দিয়েছে।
 
এদিকে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত বাঁধ সংস্কার করে পানি নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকা ভিত্তিক সংবাদ