ঢাকা | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা     ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ

পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জনতার কথা বলে।
Daily Barta Post
শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সময়েই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে খাদ্য উৎপাদন বাড়াতে খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণে গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও এ কর্মসূচি এগিয়ে নিচ্ছে। পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রোববার সকাল থেকে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় ও আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠু প্রমুখ।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি ও পরিবেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। ভবিষ্যতে বাংলাদেশ যেন খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষ অবস্থান নিতে পারে, সেই লক্ষ্যেই কাজ চলছে।

যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বন উজাড় রোধে গুরুত্ব আরোপ করে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। জিয়াউর রহমানের খাল খনন ও পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকেই পরিবেশ রক্ষায় সোচ্চার হতে হবে।

উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিরা বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এলাকা ভিত্তিক সংবাদ