ঢাকা | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা     ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ

ইরান যুদ্ধে ‌‘নতুন ধাপে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের

ইরান যুদ্ধে ‌‘নতুন ধাপে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা খুব দ্রুত নতুন একটি ধাপে যেতে চলেছি। আমার বিশ্বাস, মিত্র দেশগুলো পরবর্তী ধাপে আমাদের সহায়তা করবে এবং আমরা এটি শেষ করব।

তিনি বলেন, সবাই জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি। আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এটাই মূল চ্যালেঞ্জ। 

স্পিকার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন। এটা আগের সব প্রশাসনেরই লক্ষ্য ছিল।

যুক্তরাষ্ট্রের এই নতুন ধাপের প্রতিফলন দেখা যাচ্ছে সাগরে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ নিশ্চিতে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়েছে। দুদিন আগে সংখ্যাটি ছিল ৬৮। এছাড়া দুটি জাহাজে তল্লাশি ও তিনটিকে অকেজো করা হয়েছে।

অবরোধ কার্যকর করতে ইউএসএস জন ফিন এবং ইউএসএস রসের মতো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ কাজ করছে।

সাগরে এমন জোরালো সামরিক তৎপরতার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র শেয়ার করেন। সেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়। এর ঠিক এক দিন আগে এক সমাবেশেও তিনি অঞ্চলটিকে ‘আমেরিকান ভূখণ্ড’ বলে মন্তব্য করেছিলেন।

এলাকা ভিত্তিক সংবাদ