ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত
জনতার কথা বলে।
Daily Barta Post

দেশের বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের বিএম/বিএমটি বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাত সাড়ে ১০ টায় মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আলিম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

 এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এজন্য একদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিলো মাদরাসা বোর্ড। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তবে বাকি দিনের পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানা গেছে।

গত ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি।

এলাকা ভিত্তিক সংবাদ