ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

যুদ্ধবিরতির জন্য সময় প্রয়োজন: কাতার

যুদ্ধবিরতির জন্য সময় প্রয়োজন: কাতার
জনতার কথা বলে।
Daily Barta Post

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার।

দেশটির রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহ থেকে বলে আসছিলেন সামনের সপ্তাহে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাতার জানাল যুদ্ধবিরতির আলোচনা আরও অনেকদিন চলবে।

মঙ্গলবার (৮ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ মুহূর্তে আমি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারব বলে মনে করি না।

কিন্তু আমি বলতে পারি, আমাদের আরও সময় প্রয়োজন হবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ