ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা আন্দ্রে রাসেলের
জনতার কথা বলে।
Daily Barta Post

সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জানিয়ে দিয়েছেন জ্যামাইকার সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

৩৭ বছর বয়সি রাসেল ২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

রাসেলের মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে ক্রিকেটভক্তরা ব্যাপক পরিচিত। সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা আসলেই ডাক পড়ে ডানহাতি এই ব্যাটারের। সবাই হয়তো অপেক্ষায় ছিলেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চও কাঁপাবেন এই ক্যারিবীয় ব্যাটার।

কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র সাত মাস আগে অবসরের ঘোষণা দিলেন রাসেল।

রাসেলের অবসর নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, আন্দ্রে সবসময়ই ছিলেন একজন পেশাদার এবং তীব্র প্রতিদ্বন্দ্বী। আমি যখন তার অধিনায়ক ছিলাম কিংবা এখন কোচ, তার মধ্যে কখনোই দেশের হয়ে পারফর্ম করার ক্ষুধা কমে যায়নি। 

এলাকা ভিত্তিক সংবাদ