ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে যুবককে হত্যার অভিযোগ

 সিদ্ধিরগঞ্জে চুরির টাকার ভাগ নিয়ে যুবককে হত্যার অভিযোগ
জনতার কথা বলে।
Daily Barta Post

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার আলমগীর হোসেন (৫০) নামের এক নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশেপাশে এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর এক পর্যায়ে ৩-৫ জন মিলে জনিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমা পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকার চুরি টাকার ভাগাভাগির একটি অংশ নিরাপত্তা প্রহরী আলমগীরও পেত বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাকসুদুল হাসান জনির বাবা শুক্কুর আলী জানান, গত সোমবার রাত থেকে জনি নিখোঁজ ছিল। আজ এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে গিয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমি এ হত্যার বিচার চাই। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ১৪ জুলাই রাতে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জনিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজন নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। 

এলাকা ভিত্তিক সংবাদ