ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ইলিশ মাছ ধরতেও চাঁদা দিতে হবে বিএনপি নেতাকে      ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের      সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ      রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২      পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কোনো তরফ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী শুধু জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক করবেন। মূলত ওই বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দিল্লিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ঠিক এমন একটি প্রেক্ষাপট ও পরিস্থিতির মাঝেই দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এলাকা ভিত্তিক সংবাদ