ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ডিএমপির মোহাম্মদপুর ও চকবাজার থানার ওসি বদলি

ডিএমপির মোহাম্মদপুর ও চকবাজার থানার ওসি বদলি
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে থানায় দায়িত্ব পালন করা দুই পুলিশ পরিদর্শককে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি লালবাগ বিভাগের অধীন চকবাজার থানায় দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে এবং চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলাকা ভিত্তিক সংবাদ