ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ইলিশ মাছ ধরতেও চাঁদা দিতে হবে বিএনপি নেতাকে      ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের      সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ      রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২      পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ

অপারেশন থিয়েটারেই গান শোনালেন সনু নিগম

অপারেশন থিয়েটারেই গান শোনালেন সনু নিগম
জনতার কথা বলে।
Daily Barta Post

অস্ত্রোপচারের টেবিলে অচিন্তনীয় এক মুহূর্তের জন্ম দিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগম। হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলার মাঝেই তিনি নিজের চিকিৎসক ও পুরো মেডিকেল টিমের জন্য খালি গলায় গাইলেন ক্লাসিক গান। ব্যথার সঙ্গে লড়াই করার ফাঁকেই সৃষ্টি করলেন এই সুরের আবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সনু নিগম নিজেই এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচার চলাকালীন তিনি অত্যন্ত সাবলীলভাবে গাইছেন ১৯৪৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘দুলারী’র প্রখ্যাত কণ্ঠশিল্পী মোহাম্মদ রফির আইকনিক গান—‘সুহানী রাত ঢল চুকী’।
ভিডিওটির ক্যাপশনে সনু লেখেন, ‘আমার অস্ত্রোপচার চলাকালীন শ্রদ্ধেয় চিকিৎসক নিলেশ সাতভাই এবং তার ভালোবাসায় ভরা টিমের জন্য একটি তাৎক্ষণিক পরিবেশনা। ব্যথার মধ্যে গান গাওয়া... গানের এই তো আনন্দ!’ 
ব্যতিক্রমী এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। সনুর এমন আবেগপূর্ণ গান শুনে ভক্তরা মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কী দারুণ কণ্ঠ আপনার! দয়া করে নিজের খেয়াল রাখুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ অন্য একজন লিখেছেন, ‘ঈশ্বরের এই স্বর্গীয় কণ্ঠের দ্রুত সুস্থতা কামনা করি।’ আবার অনেকেই সনুর এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করে তার দ্রুত শারীরিক সুস্থতা প্রার্থনা করেছেন। 

তবে ঠিক কী কারণে সনুর এই অস্ত্রোপচার করা হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, গত জুন মাসে এক সাক্ষাৎকারে সনু জানান যে তিনি একটি স্নায়ুজনিত ব্যথাদায়ক সমস্যায় ভুগছেন। সেই সময় চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তার একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছিল এবং তিনি নিয়মিত ওষুধও সেবন করছিলেন।

এলাকা ভিত্তিক সংবাদ