ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার
জনতার কথা বলে।
Daily Barta Post
গ্রেফতার নৈশপ্রহরী মজিব উদ্দিন সেলিম। ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিমকে (৪০) নামে এক মাদ্রাসার নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে বুধবার রাতে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী মেয়েটির বাবা বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙার কাজ করতে যান। এ সময় শিশুটির মা গরুর ঘাস কাটতে বাড়ির বাইরে যায়। এ সময় ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী অভিযুক্ত সেলিমের বাড়ির উঠানে খেলতে যায়। শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত সেলিম মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেলিম বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে কান্নাকাটি করে ধর্ষণের ঘটনা জানায়। এ সময় শিশুটির মা মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষককে ঘটনাটি জানায়। 

পরে সুপার, সহকারী শিক্ষক, শিশুটির নানি ও মা অটোভ্যানযোগে আহত শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে শিশুটি রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপরই পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতার বোনের বাড়ি থেকে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করে। পরে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে সেলিমকে লালমনিরহাট আদালতে পাঠায়। 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক বলেন, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। শিশুটির অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করা হবে।

এলাকা ভিত্তিক সংবাদ