ঢাকা | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা     ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ

মিস ইউনিভার্স পাকিস্তান হলেন মিসবাহ আরশাদ

মিস ইউনিভার্স পাকিস্তান হলেন মিসবাহ আরশাদ
জনতার কথা বলে।
Daily Barta Post
মিসবাহ আরশাদ। ছবি : সংগৃহীত
ফিলিপাইনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ নির্বাচিত হয়েছেন মিসবাহ আরশাদ। এর মধ্য দিয়ে চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বের সুযোগ পেলেন তিনি।
 
মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের নজর কাড়েন। ফিলিপিনো সংগীতশিল্পী ও অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন, ১০ বছর ও ৮০ বছর বয়সি নিজের দুই রূপ যদি একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নের উত্তর দেওয়া বেশি কঠিন হবে?
 
মিসবাহ বলেন, ১০ বছর বয়সি রূপটির প্রশ্নই বেশি কঠিন হবে। কারণ সে জানতে চাইবে, বড় হয়ে তার জীবন কেমন কেটেছে।
 
তিনি আরও বলেন, আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার ব্যর্থ হয়েও আমি নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এটি জীবনের এক সুন্দর চক্র, যা শুধু মেনে নেওয়া নয়, উপভোগ করা উচিত। কারণ আগুন যত উত্তপ্ত হয়, সোনা তত খাঁটি হয়।
 
আন্তর্জাতিক মঞ্চে এটি মিসবাহর প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ ও ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
 
নিজের সাফল্য নিয়ে মিসবাহ বলেন, ব্যর্থতা দিয়ে সাফল্য নির্ধারণ করা যায় না। মূল বিষয় হলো আশা ধরে রাখা এবং প্রতি পদক্ষেপে নিজেকে উন্নত করা। মুকুট জয় বড় কথা হলেও এই পথের শিক্ষা ও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আসল পুরস্কার।
 
পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এ পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিসবাহ।
 
২০২৩ সালে যাত্রা শুরু করা ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ ফ্র্যাঞ্চাইজির প্রথম প্রতিনিধি এরিকা রব ‘টপ ২০’-এ জায়গা করে নিয়েছিলেন। এরপর নূর জারমিনা ও রোমা রিয়াজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
এলাকা ভিত্তিক সংবাদ