ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা
জনতার কথা বলে।
Daily Barta Post
কারিনা কাপুর খান। সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের স্পষ্ট বক্তব্য ও ব্যতিক্রমী জীবনযাপনের কারণে আলোচনায় থাকেন। ৪৬ বছর বয়সেও অভিনয় ও সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে বয়সের ছাপ আড়াল করতে প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের ওপর নির্ভর করতে নারাজ তিনি।

সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন কারিনা। তিনি জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার পক্ষে নন তিনি। বরং সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক থেরাপি এবং পরিবারের সঙ্গে সময় কাটানোতেই আত্মযত্নের প্রকৃত অর্থ খুঁজে পান।

অভিনেত্রীর মতে, পর্দায় তার সবচেয়ে বড় শক্তি অভিনয় ও প্রতিভা। বাহ্যিক সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।

বর্তমান সময়ে তরুণীদের মধ্যে বয়স লুকিয়ে রাখা কিংবা কম বয়সি দেখানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কারিনা। নিজের বয়সকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের চল্লিশের দশকই তার কাছে সবচেয়ে উপভোগ্য সময়। এই বয়সে এসে নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করছেন তিনি। পাশাপাশি অভিনয়েও এখন নিজের সেরা সময় পার করছেন বলে জানান অভিনেত্রী।

কাজের ব্যস্ততাতেও পিছিয়ে নেই কারিনা। সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা সিনেমা ‘দাইরা’তে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান।

এলাকা ভিত্তিক সংবাদ