ঢাকা | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ      একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর      গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত      দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি      হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার      ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা      নেশা করতে বাধা দেওয়ায় স্বামী- স্ত্রী ও দুই সন্তানকে হত্যা: পুলিশ      মক্কা চুক্তিতে ঢাকার নজর      গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা      ইরান যুদ্ধে ‌‘নতুন ধাপে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের      দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী      গোপনে কিশোরীর গোসলের ভিডিও ধারণের চেষ্টা, অতঃপর...      পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা      বাসর রাতে বিয়ের নামাজ কত রাকাত?

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

বিনোদন জগতের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। এ লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে। মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার। আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারেও। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট বা ওভারিয়ান ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকরা এটিকে 'হাই-গ্রেড কার্সিনোমা' হিসেবে বর্ণনা করেছেন। যার কারণে তাকে বর্তমানে কঠিন কেমোথেরাপি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। 

রোববার (২৩ আগস্ট) রাতে এমন বক্তব্যের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি, চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক অবস্থার কথাও জানিয়েছেন সামিয়া আফরিন।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ক্যানসার জয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তী সময়ে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন।

নিজের কঠিন সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী লিখেছেন— তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করতে হয়। পরে চিকিৎসকরা বলেন, এটি হাই-গ্রেড কার্সিনোমা। ফলে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হবে।

সামিয়া আফরিন বলেন, ‘প্রথমবার কেমো নিতে হয়নি। ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম।’

তিনি বলেন, ‘ডাক্তার বলেছেন— কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’

সামিয়া আফরিন বলেন, ‘তাই আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছু দিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম। তিনি বলেন, আমার এই জার্নির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন— এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন— আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগির আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।’

এলাকা ভিত্তিক সংবাদ