ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

গণহত্যাকারীর দোসররা হাসে

গণহত্যাকারীর দোসররা হাসে
জনতার কথা বলে।
Daily Barta Post

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ মাস অতিবাহিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাঁদে।

‘ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজকীয় মর্যাদায় দিল্লিতে, গণহত্যাকারীর দোসররা হাসে। দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কী করছে? ১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই।’

মাদারীপুরে বাস টার্মিনাল, আদালত চত্বর, ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন আসাদুর রহমান খান।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ৮ম দিন আজ (৮ জুলাই) মাদারীপুরে এসব কর্মসূচি পালন করে দলটি।

জাগপা নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের ১ জন সদস্যকেও গ্রেফতার করতে পারে নাই। খুনি হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারে নাই। দেশের মানুষ গণহত্যার বিচার চায়, শেখ হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের বিচার চায়। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

 

এলাকা ভিত্তিক সংবাদ