ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

জুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স ১৪৪৪৭ কোটি টাকা

জুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স ১৪৪৪৭ কোটি টাকা
জনতার কথা বলে।
Daily Barta Post

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনে ১১৯ কোটি ৪০ লাখ (১ দশমিক ১৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ (১ ডলার ১২১ টাকা ধরে) প্রায় ১৪ হাজার ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে গতকাল রোববার (১৩ জুলাই) একদিনেই এসেছে ১২ কোটি ৩০ লাখ ডলার বা ১৪৪৮ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ১৩ দিনে ১১৯ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ১৩ দিন) ছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় বেশি এসেছে ২১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬০১ কোটি টাকা।

এর আগে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২ দশমিক ৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার ১১৪৭ কোটি টাকা। এটি একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

গত মে মাসে দেশে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে গত মার্চে রেমিট্যান্স আসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

অন্যদিকে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময়ে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

এলাকা ভিত্তিক সংবাদ