ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

আমিষ জাতীয় পণ্যের বাজারে ঊর্ধ্বগতি

আমিষ জাতীয় পণ্যের বাজারে ঊর্ধ্বগতি
জনতার কথা বলে।
Daily Barta Post

ফের বেড়েছে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত খাদ্যপণ্য—ডিম, মুরগি ও মাছের দাম। খুচরা বাজারে এসব পণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন চাপে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পরিলক্ষিত হয়।

গত সপ্তাহ পর্যন্ত ডিম ও মুরগির দাম কম থাকলেও এবার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এসব আমিষের দাম।

রাজধানীসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ১০৫ থেকে ১১০ টাকা। মুরগির ক্ষেত্রেও প্রায় প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি প্রতি কেজি এখন ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৩৫ থেকে ১৪০ টাকা ছিল। আর দেশি মুরগির দাম ছুঁয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকা। সোনালি মুরগির দাম দোকানদাররা ২৯০ টাকা কেজি চাচ্ছে।

এদিকে বাজারে রুই মাছের কেজি এখন ৪০০ থেকে ৫০০ টাকা, যা আগে ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা। দেশি কাতলা ও বোয়াল মাছের দাম তো আরও বেশি— ৫৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত উঠেছে।

ট্যাংরা, চিংড়ি ৮০০-১২০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০-২২০০ টাকায়। আকারভেদে পাবদা ৪০০-৫০০, তেলাপিয়া ও পাঙাশ ২২০-২৫০, শিং ৪৫০ থেকে ৫৫০ টাকা, মলা ৩০০ টাকা, কাচকি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহে ঘাটতি ও বৃষ্টি-জনিত পরিবহন ব্যয় বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তারা দাবি করছেন, উৎপাদন ও আমদানির ব্যয় বাড়ায় পাইকারি বাজার থেকেই দাম বেশি, ফলে খুচরা পর্যায়ে তার প্রভাব পড়েছে।

অন্যদিকে ভোক্তারা বলছেন, বর্ষার মৌসুমে শাকসবজি ও ফলমূলের দামও বাড়ছে, তার সঙ্গে এখন ডিম, মাছ ও মুরগির দাম বৃদ্ধিতে সংসার চালানো কষ্টকর হয়ে উঠছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজার মনিটরিং জোরদার করা দরকার। অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে অভিযান চালাতে হবে।

এদিকে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। প্রতিকেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসি ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, গত সপ্তাহে ব্রয়লার ১৪৫ টাকায় কিনেছি, আজকে হঠাৎ ১৬০ টাকা চাচ্ছে। এভাবে দাম বাড়লে তো আমাদের মতো মধ্যবিত্তরা আমিষের অভাবে পড়বো।

এলাকা ভিত্তিক সংবাদ