ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ৪৭ জন নেতা-কর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরা পালনে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলীয় নেতাকর্মীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন জাগ্রত করতেই তার এই ব্যক্তিগত উদ্যোগ।
 
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এই ওমরাহ কাফেলাটি। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে নেতা-কর্মীদের বিদায় জানান লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরের সঙ্গী হননি।সাবেক এই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনী এলাকার মধ্যে মোহনগঞ্জ থেকে ১৮ জন, মদন থেকে ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের সুযোগ পান।
 
 
এই দলে থাকা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব। 
 
একইসঙ্গে, মদন উপজেলা থেকে রয়েছেন বিএনপি সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
 
এছাড়া, খালিয়াজুরী এলাকা থেকে যুক্ত হয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
 
বিমানবন্দরে বিদায়বেলায় নেতাকর্মীদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় করতেই আমার এই ভাবনা। পরকাল ও আখেরাতের কথা স্মরণ করেই আমি এই উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে আমার এলাকার আরও নেতা-কর্মীকে যেন একইভাবে ওমরাহ পালনে পাঠাতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
 
এলাকা ভিত্তিক সংবাদ