ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

ভোলার মনপুরায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার  (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. শুভ (২১), চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে এবং মো. শামিম (২১), মিয়া জমির শাহ বাজার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে। তারা দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাধেরহাট বাজার এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

পুলিশের দাবি, পরে আটক মো. শুভর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো চার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় দোকানের ওজন পরিমাপক যন্ত্রে ইয়াবাগুলোর মোট ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত স্থানীয় দুই ব্যক্তিকে সাক্ষী করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক মো. শুভ পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। একই সঙ্গে মো. শামিম তাকে ইয়াবা বিক্রিতে সহযোগিতা করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৪১ ধারায় মামলা করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ