ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

মহিষ চরাতে চাঁদা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে
মহিষ চরাতে চাঁদা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

‎পটুয়াখালীর বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে মাঈনউদ্দিন (২৭) নামের সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকায় এ ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় মহিষ পালনকারীদের।
‎
‎মহিষ পালনকারীদের অভিযোগ, লালচরের খাসজমিতে মহিষ চরাতে হলে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে দিতে হচ্ছে। টাকা না দিলে ওই এলাকায় মহিষ চরাতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে।
‎স্থানীয় মহিষ পালনকারী রেজাউল খা বলেন, দীর্ঘদিন ধরে তারা লালচরের খাসজমিতে মহিষ চরিয়ে আসছেন। সম্প্রতি মাঈনউদ্দিন মহিষপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেখানে মহিষ চরাতে দেওয়া হবে না বলেও জানানো হয়। পরে বাধ্য হয়ে স্থানীয় মহিষ পালনকারীরা টাকা দেন। এভাবে ৪৭৮টি মহিষের বিপরীতে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
‎আরেক মহিষ পালনকারী ইদ্রিস দালাল বলেন, চরাঞ্চলের খাসজমির ঘাসের ওপর নির্ভর করেই স্থানীয় অনেকে দীর্ঘদিন ধরে মহিষ পালন করছেন। মহিষ চরানোর জন্য অতিরিক্ত টাকা দিতে হলে তাদের ব্যয় বেড়ে যায়। এতে মহিষ পালন করে লাভবান হওয়া কঠিন হয়ে পড়ছে।
‎অভিযোগের বিষয়ে মাঈনউদ্দিন বলেন, আমি এখন হাসপাতালে আছি রোগী দেখতে। আপনাদের যদি বক্তব্যের প্রয়োজন হয়, তাহলে হাসপাতালের আসেন। একই সঙ্গে বিষয়টি যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংবাদ প্রকাশের কথা বলেন তিনি।
‎জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা ভিত্তিক সংবাদ