ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, দোয়া চাইলেন পরিবার

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, দোয়া চাইলেন পরিবার
জনতার কথা বলে।
Daily Barta Post

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যেই গতকাল সোমবার রাত থেকে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়-এই গুণী শিল্পী নাকি আর নেই। কেউ কেউ তার ছবি পোস্ট করে মৃত্যুর ভুয়া খবর ছড়াতে শুরু করেন।

বিষয়টি নিয়ে চরম বিব্রত এবং মর্মাহত শিল্পীর পরিবার। আজ দুপুরে শিল্পীর স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে। ফরিদা এখনো জীবিত, আমরা তাকে ঘিরে চরম দুশ্চিন্তায় আছি। এমন সংকটময় মুহূর্তে মানুষ দোয়া করবে-এই তো প্রত্যাশা। অথচ কেউ কেউ যাচাই না করেই তার মৃত্যু সংবাদ ছড়িয়ে দিচ্ছে। এটা কী ধরনের মানসিকতা!’

শিল্পী যে হাসপাতালে চিকিৎসাধীন, সেই ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘ফরিদা পারভীন হাসপাতালে ভর্তি হন তীব্র শ্বাসকষ্ট নিয়ে। পরবর্তীতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। রক্তে সংক্রমণ রয়েছে। জ্ঞানের মাত্রাও অনেকটা কমে গেছে। কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে, সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস দিতে হচ্ছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, যেকোনো সময় ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে।’

সংকটাপন্ন হলেও এখনো জীবিত এই শিল্পীর জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন গাজী আবদুল হাকিম। তার ভাষায়,‘সার্বিকভাবে ফরিদার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে তিনবার আইসিইউতে নিতে হয়েছে। ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। হাঁটা বা দাঁড়ানোর শক্তিও নেই। আমাদের একটাই অনুরোধ—গুজব ছড়াবেন না। সবার দোয়া দরকার এখন।’

এলাকা ভিত্তিক সংবাদ