ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন ২৮৬ রান

সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন ২৮৬ রান
জনতার কথা বলে।
Daily Barta Post

জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণ সামনে রেখে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট দল।

মঙ্গলবার শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে কুশাল মেন্ডিসের সেঞ্চুরি আর অধিনায়ক চারিথ আসালাঙ্কার ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।

দলের হয়ে কুশাল মেন্ডিস ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ১২৪ রান করেন। চারিথ আসালাঙ্কা ৬৮ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে করেন ৫৮ রান। ৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৫ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ২ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে ৫১ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, শামিম হোসেন পাটোয়ারী ও তানভির ইসলাম।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলংকা করেছে ২৮৫ রান। সিরিজ জয়ে ৩০০ বলে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান।

এলাকা ভিত্তিক সংবাদ