ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ইংল্যান্ডের দারুণ জয়

ইংল্যান্ডের দারুণ জয়
জনতার কথা বলে।
Daily Barta Post

শেষ দিনো জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। লর্ডসের উইকেটে এমন সমীকরণে বৃষ্টি ছাড়া ড্রয়ের সম্ভাবনা খুবই কম ছিল। হয়েছেও তাই। দিনের খেলার ৩০ ওভারেরও বেশি বাকি থাকতেই অলআউট ভারত। তাতে রোমাঞ্চকর এই টেস্টে ২২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।

লর্ডসে প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান করে সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপের মুখে ১৯২ রানে অলআউট হয়ে ইংল্যান্ড। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানের বেশি করতে পারেনি ভারত।

৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। সকালের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই ঋষভ পান্তকে বোল্ড করেন জোফরা আর্চার। এক ওভার পরই ফেরেন লোকেশ রাহুল। আগের দিনে দারুণ লড়াই করা এই ওপেনার ৩৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

সুবিধা করতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাতে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। তবে সেখান থেকে একা হাতে লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা।

নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অষ্টম উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন জাদেজা। কিন্তু ৫৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি নীতিশ। এরপর জাসপ্রিত বুমরাহ চেষ্টা করেছেন জাদেজাকে সঙ্গ দিতে। ৫৪ বল খেলে থামেন বুমরাহ।

এলাকা ভিত্তিক সংবাদ