ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

বিরিয়ানির মাংস নরম করার ৫ সহজ কৌশল

বিরিয়ানির মাংস নরম করার ৫ সহজ কৌশল
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

বিরিয়ানি রান্নায় মশলা ও চাল ঠিকঠাক হলেও মাংস শক্ত থেকে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। মাংস যদি সহজে হাড় থেকে আলাদা হয় এবং মুখে দিলেই নরম লাগে, তাহলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। রান্নার আগে ও রান্নার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে মাংস নরম ও সুস্বাদু করা সম্ভব।

মাংসের টুকরা বেছে নিন ঠিকভাবে

বিরিয়ানির জন্য মাংস কেনার সময় পায়ের দিকের তুলনামূলক নরম অংশ বেছে নিতে পারেন। সঠিক অংশের মাংস ব্যবহার করলে রান্নার পর তা তুলনামূলক নরম হয় এবং বিরিয়ানির সঙ্গে ভালোভাবে মিশে যায়।

আগের রাতেই মেরিনেট করুন

রান্নার অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা আগে মাংসে মশলা মাখিয়ে রাখুন। এতে মশলার স্বাদ মাংসের ভেতরে ভালোভাবে ঢোকার সুযোগ পায় এবং রান্নার সময় মাংস দ্রুত নরম হতে সাহায্য করে।

দইয়ের সঙ্গে পেঁপেবাটা দিন

শুধু দই দিয়ে মেরিনেট না করে এর সঙ্গে সামান্য পেঁপেবাটা, লবণ ও বিরিয়ানির মশলা যোগ করতে পারেন। কাঁচা পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম মাংসের শক্ত ফাইবার নরম করতে সাহায্য করে। ফলে রান্নার পর মাংস তুলনামূলক কোমল হয়।

ঝোল ভালোভাবে ফুটিয়ে মাংস দিন

কড়াইয়ে তেল দিয়ে আদা-রসুনের রস, লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিন। এরপর ঝোল ভালোভাবে ফুটে উঠলে মেরিনেট করা মাংস দিয়ে রান্না করুন। এতে মাংসের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়।

কম আঁচে রান্না করুন, প্রয়োজনে প্রেসার কুকার

সময় থাকলে মাংস কম আঁচে প্রায় তিন ঘণ্টা ধীরে ধীরে রান্না করতে পারেন। এতে মাংস ধীরে ধীরে নরম হয়। তবে সময় কম থাকলে প্রথমে প্রায় এক ঘণ্টা কড়াইয়ে রান্না করে প্রেসার কুকারে দিতে পারেন। এরপর বেশি আঁচে একটি সিটি দিয়ে আঁচ কমিয়ে আরও দুটি সিটি দিন। সব মিলিয়ে প্রায় ১৫ মিনিট প্রেসার কুকারে রাখলে মাংস নরম হতে পারে।

কয়েকটি বিষয় খেয়াল রাখলে বাড়িতেই সহজে নরম ও সুস্বাদু মাংসের বিরিয়ানি রান্না করা সম্ভব।

এলাকা ভিত্তিক সংবাদ