ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
জনতার কথা বলে।
Daily Barta Post

নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান, একই জেলার সুবর্ণচর এলাকার ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

নিহতদের চমেক হাসপাতালে নিয়ে যান মো. আরিফ নামে আরেক শ্রমিক। তিনি জানান, বহুতল ভবনে কাজ করার সময় তিন জন পড়ে গিয়ে আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন মারা গেছেন। লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা ভিত্তিক সংবাদ