ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত
জনতার কথা বলে।
Daily Barta Post

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম ছামিউল হক (২৭) নিহত হয়েছেন। তিনি জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহত বিচারক এ কে এম ছামিউল হক নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিচারক সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে বের হন। পরে ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে বিচারক এ কে এম ছামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এ কে এম ছামিউল হক ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় জহুরুল ইসলাম বলেন, রাতে ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি জামালপুর আসার সময় ট্রাকের একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এলাকা ভিত্তিক সংবাদ