ভোলার মনপুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান ও মাই টিভি মনপুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সীমান্ত হেলালের শ্রদ্ধেয় পিতা হাজী মো. হানিফ মিয়া বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হাজী হানিফ মিয়ার বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অন্য ছেলেরা ব্যবসা করেন এবং মেয়েরা প্রত্যেকেই গৃহিণী।
হাজী মো. হানিফ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সময়ের আলো মনপুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল হাসান ,মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান ও তজুমদ্দিনের সাংবাদিক হেলাল উদ্দিন লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
তারা শোকবার্তায় বলেন, "পিতার মৃত্যু সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ অপূরণীয় শোক কাটিয়ে ওঠার শক্তি যেন মহান আল্লাহ পরিবারটিকে দান করেন। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।"