ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর

যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর
জনতার কথা বলে।
Daily Barta Post
অথৈ ও তিশা। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।অভিনেত্রী সামিয়া অথৈর সদস্যপদও স্থগিত করা হয়েছে। সংগঠনের ফেসবুক পেজ থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর অভিনেত্রীর বরাবর পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়।

এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

জানা গেছে, শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈ দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল। তবে সেই উদ্যোগ ভেস্তে যায়। 

অভিনয় শিল্পী সংঘ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

অভিনয়শিল্পী সংঘের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য একটি সালিশ কমিটি আছে যা সার্বভৌম এবং স্বাধীন। এই সালিশ কমিটি উদ্ভূত ঘটনার পরিস্থিতিতে তাদের দুজনকেই সালিশের জন্য ডাকা হয়। সেখানে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হচ্ছে তারা মাফ চেয়ে বিবৃতি দিবেন এবং একটি ভিডিও বার্তা পাঠাবেন। কিন্তু পরবর্তীতে দুটি সিদ্ধান্তের কোনটাই তারা মানেননি। তাদেরকে পরপর দুটি চিঠি দেওয়ার পরও তারা চিঠির কোনও সদুত্তর দেননি। এই চিঠিগুলো ফেরত আসে। পরবর্তীতে তাদের ফোনও করা হয়, কিন্তু ফোনের কোনও সদুত্তর না পাওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি বাধ্য হয়ে ইসি কমিটিকে তাদের সদস্যপদ বাতিলের জন্য সুপারিশ করে। পরবর্তীতে ইসি কমিটি সভায় এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংগঠনটি তাদের সদস্যপদ স্থগিত ঘোষণার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে গতকাল রাতেই ফেসবুক লাইভে এসে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। সালিশবৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিশা বলেন, বলা হয়েছিল— আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিওবার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে। 

তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখেছি, শাড়ি–কাণ্ডও দেখেছি। আজ হোক কিংবা কাল— সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি। কারণ আমি জানি— আমি ভুল কিছু করিনি।’

অভিনেত্রী বলেন, পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটি কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল থাকতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, আমি আগে সামাজিক মাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব— যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়। 

গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে সামিয়া অথৈর সঙ্গে বিরোধের ঘটনা প্রসঙ্গে তিশা বলেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। ‘পুতুলের বিয়ে’ নাটকে একজন মহান শিল্পী আছেন। তার সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। পুরো শুটিং সেটের সবাই সেই ঘটনার সাক্ষী। কী হয়েছে, কী হয়নি— সবাই দেখেছেন। 

নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, 'আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে— সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। কে আগে অ্যাটাক করেছে? কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটি আপনারা বুঝতে পারবেন।' 

ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল। সালিশবৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল, সেটিও ফেসবুক লাইভে তুলে ধরেন তানজিন তিশা। তিনি বলেন, আমাদের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে— সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে।

এলাকা ভিত্তিক সংবাদ