ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের মেঘনায় ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

চাঁদপুরের মেঘনায় ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
জনতার কথা বলে।
Daily Barta Post

‎চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট ) দুপুরে  নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেডে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন।
‎স্থানীয়রা জানান,আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে এবং শহরতলীর বাগড়া বাজার ঘাটে পৌঁছানোর আগেই বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারটির সুকানি হিসেবে দায়িত্বে ছিলেন আইয়ুব আলী। তবে স্থানীয় মাঝিদের তৎপরতায় ট্রলারে থাকা চার আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে ট্রলারের সুকানিসহ চার আরোহীকে নিরাপদে উদ্ধার করেন।
‎চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হয়তো হিসাব করা যাবে, কিন্তু ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে এই ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা কামনা করছি।
‎চাঁদপুর সদর নৌ পুলিশের ওসি আজমগীর হোসাইন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রলারটি ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এলাকা ভিত্তিক সংবাদ