ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

হাসপাতালের এম্বুলেন্সে আগুন, চালক দগ্ধ

হাসপাতালের এম্বুলেন্সে আগুন, চালক দগ্ধ
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সচালক ফরিদ হোসেন দগ্ধ হয়েছেন। পরে আগুন ছড়িয়ে পড়ে আরও আটটি মোটরসাইকেল পুড়ে যায়।
‎
‎মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরাতন ভবনের গেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎ঘণ্টাখানেকের চেষ্টায় বাগেরহাট ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের ধোঁয়া হাসপাতালের বহির্বিভাগের মধ্যে প্রবেশ করলেও রোগী ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্স রোগী নেওয়ার জন্য হাসপাতাল চত্বরে আসে। রোগী নেওয়ার আগেই হঠাৎ শব্দ হয় এবং আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে সেখানে পাশে থাকা আটটি মোটরসাইকেলেও আগুনে পুড়ে যায়। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎বাগেরহাটের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, ‘এসে দেখি একটি অ্যাম্বুলেন্স ও পাশে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। ঘটনাস্থলটি হাসপাতালের একটি দোতলা ভবনের সামনে হওয়ায় আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। দুপুর ১টার মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
‎
‎তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে দগ্ধ অ্যাম্বুলেন্সচালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারে কোনোভাবে গ্যাস লিক হয়ে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
‎আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, বাগেরহাট সিভিল সার্জন আ স ম মাহাবুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
‎হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘অগ্নিকাণ্ডে আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। আহত অ্যাম্বুলেন্সচালক ফরিদকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে আগুনের ধোঁয়া হাসপাতালের বহির্বিভাগের মধ্যে প্রবেশ করলেও রোগী ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর হয়নি। হাসপাতালের কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছি কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’
‎বাগেরহাট সিভিল সার্জন আ স ম মাহাবুবুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে মূল হাসপাতাল ভবনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
‎এ বিষয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার স্থান ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

এলাকা ভিত্তিক সংবাদ