ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি
জনতার কথা বলে।
Daily Barta Post
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সংগৃহীত ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এর আগেই বিজ্ঞপ্তির চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানা গেছে। 
 
সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ আগস্ট বদলি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে ২১ আগস্ট থেকে। যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার খসড়া বিজ্ঞপ্তি চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলেও জানায় সূত্রটি। 
 
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের বদলি আবেদনগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে অনলাইনে বিজ্ঞপ্তি এর আগেও দেওয়া হতে পারে।     
 
এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়াদের বিষয়ে করণীয় ঠিক করতে সভায় বসতে মাউশি। সভায় সমস্যা সমাধানে সম্ভাব্য দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই দুটির মধ্যে যে কোনো একটি কার্যকরে নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।  
 
সূত্র জানিয়েছে, অনেক শিক্ষক এখনো বদলি আবেদনের আইডি-পাসওয়ার্ড পাননি। তাদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হবে। নির্দেশনার মধ্যে শিক্ষকদের একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য চাওয়া হতে পারে। অথবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট জেলার স্কুল-কলেজের শিক্ষকদের আইডি-পাসওয়ার্ড দেওয়া হতে পারে। আগামীকাল অনুষ্ঠেয় সভায় এ দুটি বিকল্পের একটি চূড়ান্ত করা হতে পারে।
এলাকা ভিত্তিক সংবাদ