ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস

নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এমনকি অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা হলে তা ‘১০০ কোটি মানুষের মৃত্যুর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এআই নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিল গেটস। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

বিল গেটস বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি থাকবে, সে বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থা ও রাজনীতিকদের আলোচনায় যুক্ত হতে হবে। তার ভাষ্য, ‘এটি বাধ্যতামূলক করতে হবে।’

এআই খাতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে শিল্পের ওপর কিছুটা অতিরিক্ত ব্যয় বা প্রশাসনিক চাপ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে এতে এআই উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে না বলে মনে করেন গেটস।

সাক্ষাৎকারে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরও কঠোর সতর্কবার্তা দেন বিল গেটস। তিনি বলেন, ভুল ব্যক্তির হাতে এআই পড়লে তা এমন ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে, যার ফলে ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটতে পারে।

গেটস বলেন, ‘অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা মানুষের সঙ্গে সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ের মতো শক্তিশালী কোনো অস্ত্র আগে কখনো ছিল না।’

এআইয়ের উন্নয়নের গতি কমানোর পক্ষে কথা বলেছেন প্রযুক্তি উদ্যোক্তা স্যাম অল্টম্যান ও ইলন মাস্কও। কিছু বিশেষজ্ঞের আশঙ্কা, এআইয়ের অপব্যবহারের মাধ্যমে জৈবিক অস্ত্র ও পারমাণবিক যুদ্ধসহ বিভিন্ন উপায়ে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারে।

তবে এআই নিয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি মাইক্রোসফটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির কিছু কর্মী ও অধিকারকর্মী মাইক্রোসফটকে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, গাজা ও ইরানে সামরিক অভিযানে এআই প্রযুক্তি ব্যবহারের সঙ্গে মাইক্রোসফটের প্রযুক্তিরও সম্পর্ক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণেও মাইক্রোসফটের এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

এলাকা ভিত্তিক সংবাদ