ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানোর আহ্বান ট্রাম্পের

ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানোর আহ্বান ট্রাম্পের
জনতার কথা বলে।
Daily Barta Post
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরানের উচিত দেরি না করে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা।   
 
সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং ইরানের অবস্থানের তীব্র সমালোচনা করেন। 
 
ট্রাম্পের মতে, এখন যে পরিস্থিতি চলছে তাতে সংঘাত আরও বাড়ানোর চেয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করে সংঘাত থামানোই ইরানের জন্য সবচেয়ে ভালো পথ হবে। 
 
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এই বৈরী পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্টের এমন স্পষ্ট ও কড়া বার্তা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 
 
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
 
সূত্র: আল-জাজিরা
এলাকা ভিত্তিক সংবাদ