ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

কলকাতায় অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কলকাতায় অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। কলকাতার সেবাখাত অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবাখাত গড়ে উঠেছে। এর পরিণতিতে ৮ বাংলাদেশি নাগরিককে জীবন দিতে হলো।

তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারত ও বাংলাদেশ-দুই সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটি দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যেতে হচ্ছে- এটি আমাদের জন্য হতাশার। এটি বাংলাদেশের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতিফলন। স্বাধীনতার পর যারা সরকার পরিচালনা করেছেন তাদের সবাইকে এর দায় বহন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে ওই দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক খোঁজখবর নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ভঙ্গুর অবস্থা নিয়ে সরকার নাগরিকদের কোনো ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এ মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সরকারেরও নৈতিক দায় রয়েছে।

বিবৃতিতে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের শেখ ফজলুল করীম মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এলাকা ভিত্তিক সংবাদ