ঢাকা | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ বিসিএসে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৫৭ জন বাদ, মেধা তালিকায় প্রথম, গেজেটে নেই নাম     ⊙ সংগীতশিল্পী লুইপার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ     ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী

নারীদের পিংক বাস চালানো নিয়ে যা বললেন বর্ষা

নারীদের পিংক বাস চালানো নিয়ে যা বললেন বর্ষা
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

নারী চালক ও কন্ডাক্টরদের নিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। এবার পিংক বাসে নারীদের কাজের প্রশংসা করে নিজের মতামত জানিয়েছেন চিত্রনায়িকা বর্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা জানান, ব্যক্তিগতভাবে গোলাপি রং তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাসটি তার নজর কেড়েছে এবং উদ্যোগটি তার ভালো লেগেছে।

বর্ষা লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে পিংক কালার আমার কখনোই খুব একটা পছন্দের ছিল না। কিন্তু এই পিংক রঙের বাসটি আমার নজর কেড়েছে এবং সত্যিই আমার ভালো লেগেছে।’

নারীদের সক্ষমতার প্রশংসা করে অভিনেত্রী বলেন, মেয়েরা যখন ব্যক্তিগত গাড়ি, বিমান ও হেলিকপ্টার চালাতে পারছেন, তখন বাস চালাতে সমস্যা কোথায়?

তিনি লেখেন, ‘মেয়েরা আজ প্রাইভেট কার চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে-তাহলে বাস কেন চালাতে পারবে না? অবশ্যই পারবে। বরং সুযোগ পেলে মেয়েরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারে।’

দেশে কর্মসংস্থানের সুযোগ কম উল্লেখ করে বর্ষা বলেন, বিশেষ করে নারীদের জন্য ভালো ও সম্মানজনক চাকরি পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগ নারীদের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

পিংক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়েছেন বর্ষা। তার প্রত্যাশা, এসব নারীকে দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্ন বড় করে দেখার সাহস পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।

নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’-এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়। তার মতে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়।

অভিনেত্রীর ভাষায়, ‘কাজ মানেই সম্মান।’ মানুষ যে কাজই করুক না কেন, সেই কাজের মধ্যে ভালোবাসা, আত্মসম্মান ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পিংক বাসের উদ্যোগ আরও অনেক নারীর জন্য কর্মসংস্থানের পথ খুলে দিক-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন বর্ষা। নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের পথচলা দেখে আরও অনেক নারী যেন নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পান।সবশেষে পিংক বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। পোস্টের শেষদিকে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাবো।’উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় এই সেবা চালু করা হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ