ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

দুই বছর প্রেমের পর বিচ্ছেদ ঘোষণা অনন্যার

দুই বছর প্রেমের পর বিচ্ছেদ ঘোষণা অনন্যার
জনতার কথা বলে।
Daily Barta Post

আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে দুই বছরের সম্পর্ক ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্পর্কেও থিতু হতে পারেননি নায়িকা। গত সপ্তাহে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। 

অনন্যা জানিয়েছেন, সিদ্ধান্তটি তার ও ওয়াকারের পারস্পারিক মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। বিগত দুই বছর অনন্যা এবং ওয়াকারকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও তারা জুটিবদ্ধ ছবি শেয়ার করেছেন। সম্পর্কে থাকাকালে ওয়াকার অনন্যাকে তার জন্মদিনে বিভিন্ন উপহার দিয়েছিলেন।

অভিনেত্রী অনন্যা পাণ্ডে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাতকারে তার বিচ্ছেদের বিষয়ে বলেছেন, আমার কাছে সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে আমি নিজেকে খুঁজে পাবো। আমি এখনো শিখছি। আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আরো অনেক বেশি দূরে এগিয়ে যেতে চাই, নিজের পরিবর্তন দেখতে চাই।  

এলাকা ভিত্তিক সংবাদ