ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী: রিজভী

মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী: রিজভী
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

জনগণকে দমন করতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্বৈরাচারী মনোভাবের শাসকরা নিজেদের স্বার্থে মিডিয়াকে ‘লাঠির মতো’ ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনে যেমন লাঠি ও ডান্ডা অপরিহার্য, তেমনি তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের অন্তরে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে।

লাঠি যেমন খালি চোখে দেখা যায়, মিডিয়া নিয়ন্ত্রণের এই রূপটি সহজে দেখা যায় না; বরং প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে শাসন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।

উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের আদর্শিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আব্দুস সালাম সাহেবের মতো স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের অভাব আজ বিশ্বজুড়েই প্রকট।

তিনি সরকারি লাভজনক চাকরি ছেড়ে সাংবাদিকতার মতো কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলেন। একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি।

 

কাজী নজরুল ইসলামের সঙ্গে আবদুস সালামের জীবনসংগ্রামের তুলনা করে বিএনপি নেতা আরও বলেন, নজরুল ও আবদুস সালাম দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন এবং দুজনেই ১৯৭৬ সালে একুশে পদক পেয়েছেন। আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকদের আদর্শ আজকের বিপন্ন পৃথিবীতে আবার জাগিয়ে তোলা প্রয়োজন।

আলোচনা সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আবদুস সালামের কন্যা নিহাত সালামসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এলাকা ভিত্তিক সংবাদ