ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য রাবিতে বৃত্তির প্রস্তাব

নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য রাবিতে বৃত্তির প্রস্তাব
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা।
 
প্রস্তাবটি স্বাগত জানিয়ে তহবিল পাওয়া গেলে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
 
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি শিক্ষার্থীরা এ প্রস্তাব দেন।
 
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি উপাচার্যকে জানান। তারা বলেন, দুর্যোগে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।
 
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে বিশেষ বৃত্তি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের মতে, ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালু হলে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা আর্থিক চাপ সামলে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে দুর্যোগকবলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানবিক দায়বদ্ধতারও প্রতিফলন ঘটবে।
 
নেপালি শিক্ষার্থীদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে তহবিল পাওয়া গেলে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
এ সময় নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান উপাচার্য।
 
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাং উপস্থিত ছিলেন।
 
এলাকা ভিত্তিক সংবাদ