ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

বিধ্বস্ত নেপালের অবস্থা নিয়ে যা বললেন গোবিন্দপত্নী সুনীতা

বিধ্বস্ত নেপালের অবস্থা নিয়ে যা বললেন গোবিন্দপত্নী সুনীতা
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

বন্যাবিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের সাধ্যমতো সাহায্য করতে বলে জানান তিনি। ভারতে জন্ম হলেও নেপাল বরাবরই তার জীবনে বিশেষ জায়গা জুড়ে রয়েছে। কারণ তার পরিবারের শিকড় রয়েছে কাঠমান্ডুতে। 

সম্প্রতি হড়পা বানে নেপালের ভয়াবহ অবস্থা দেখে গভীরভাবে মর্মাহত সুনীতা আহুজা। ত্রাণকাজে কীভাবে সাহায্য করা যায়, তার জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম খুঁজছেন তিনি।

নেপালের সঙ্গে গোবিন্দপত্নী সুনীতার আহুজার সম্পর্ক পারিবারিক। তার মা ও দিদিমা দুজনেই কাঠমান্ডুর বাসিন্দা ছিলেন। এখনো নিয়মিত নেপালে যান তিনি। এখনো প্রতি বছর নববর্ষ পালন করতে মেয়ে টিনাকে নিয়ে নেপালে যান সুনীতা। তাদের একটি বিশেষ রীতি রয়েছে। প্রতি বছর ১ জানুয়ারি পশুপতিনাথ মন্দিরে গিয়ে দেবতার আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করেন তারা।

নেপালে এমন ভয়াবহ বন্যার ছবি দেখে তার মন ভেঙে গেছে বলেও জানান সুনীতা আহুজা। তিনি বলেন, নেপালে এমন ভয়াবহ বন্যা দেখে খুবই কষ্ট হচ্ছে। সেখানে আমার জন্ম না হলেও আমার মা ও দিদিমা কাঠমান্ডুর মানুষ। প্রতি নববর্ষে মেয়েকে নিয়ে নেপালে যাই। পশুপতিনাথ মন্দিরে পূজা দিই। তার আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করি।

নেপালের বর্তমান পরিস্থিতি তাকে গভীর ভাবে ভাবাচ্ছে। তাই ত্রাণকাজে সাহায্য করার জন্য একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন গোবিন্দপত্নী। তার অনুদান যেন সত্যিই বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে চান তিনি।

সুনীতা বলেন, এমন কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যিনি নিশ্চিত করতে পারবেন যে আমার দেওয়া অনুদান সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে। তিনি বলেন, যতটা সম্ভব আমি সাহায্য করতে চাই। কারণ নেপালের মানুষ আমার খুব কাছের এবং নেপাল আমার মাতৃভূমি। ইন্ডাস্ট্রির সবার কাছে অনুরোধ— আপনারাও এগিয়ে এসে নেপালের মানুষের পাশে দাঁড়ান।

গোবিন্দপত্নী বলেন, অভিনেত্রী মনীষা কৈরালা আমার বোনের মতো। আমি নিশ্চিত, সেখানকার মানুষের জন্য ও নিজের সাধ্যমতো সব কিছু করছে। পশুপতিনাথ বাবার কাছে প্রার্থনা করি— খুব তাড়াতাড়ি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। নেপালকে যেন আর কখনো এমন সংকটের মুখে পড়তে না হয়। নেপাল আমার হৃদয়ে রয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ