ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

হচ্ছে না বিপিএল, নতুন পদক্ষেপ নিলো বিসিবি

হচ্ছে না বিপিএল, নতুন পদক্ষেপ নিলো বিসিবি
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
গেল কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নেতিবাচক খবরের শেষ নেই। বিশেষ করে টুর্নামেন্টের পেমেন্ট ইস্যু বরাবরই আলোচনায়। সবশেষ বিপিএল অনেক আগে শেষ হলেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি অনেক ক্রিকেটার।
 
যে কারণে নতুন আঙ্গিকে বিপিএল করার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। প্রয়োজনে আগামী আসর বন্ধ থাকার কথা বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই হতে যাচ্ছে। 
বিপিএল না হওয়াতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন অনেক ঘরোয়ার ক্রিকেটার। বিশেষ করে ভুক্তভোগী হচ্ছেন ঘরোয়ার ক্রিকেটাররা। তাদের কথা চিন্তা করে বিসিবির সঙ্গে দুই দফা বৈঠক করেছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন সভাপতি তামিম ইকবাল। তিনি বলছিলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’
 
নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।
 
প্রসঙ্গত, বিপিএল না হওয়ায় এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট জমকালোভাবে করতে চায় বিবিবি। তবে সেক্ষেত্রে এনসিএল টি-টোয়েন্টির বদলে অন্য নামে আয়োজন করার পরিকল্পনা বোর্ডের। ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। জানা গেছে, এই টুর্নামেন্টে থাকবে না কোনো বিভাগ ভিত্তিক দল। ৬টি দল থাকবে তবে সেটা যে প্রতিষ্ঠান ক্রয় করবে, তারা তাদের পছন্দমতো নাম দিতে পারবে।
এলাকা ভিত্তিক সংবাদ