ঢাকা | শনিবার, ৮ আগস্ট ২০২৬
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

এশিয়ান কাপ বাছাই পর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়ান কাপ বাছাই পর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল
জনতার কথা বলে।
Daily Barta Post

এশিয়ান কাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর রোববার রাতে দেশে ফেরে দলটি। দেশে ফিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা পায় এই সাফল্যের নায়িকারা। সংবর্ধনার পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাফল্যের আনন্দ, প্রত্যাশার চাপ এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় তহুরা খাতুন। তিনি বলেন, ‘আসলে দেশের জন্য যখন ভালো কিছু করি, তখন নিজের কাছেও ভালো লাগে। আশপাশের মানুষদের ভালোবাসা ও প্রশংসা পাই, সেটা সত্যিই ভালো লাগে। খারাপ কিছু করলে ডুবানোর শেষ থাকে না, ভালো কিছু করলে ভাসানোরও শেষ থাকে না। এটা ভালোই লাগে।’ দলের এই সাফল্যের পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অবদান উল্লেখ করে তহুরা বলেন, ‘এই দলটা আজ যেখানে এসেছে, সেখানে পৌঁছাতে ফেডারেশনের অনেক বড় ভূমিকা রয়েছে।

 

আমরা যখন বয়সভিত্তিক দলে খেলতাম, তখনও এই একই দল ছিল। তখনই বলতাম, বড় হয়ে ভালো কিছু করব। আজ সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে।’ দলের অভ্যন্তরীণ বোঝাপড়া কতটা ভালো, তা বোঝাতে তিনি উদাহরণ টানেন, ‘প্রতিটা খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়া রয়েছে। যেমন ঋতুর পায়ে বল থাকলে, আমি আর সামসুন্নাহার জানি আমাদের কোথায় যেতে হবে।’ দুইবারের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার এশিয়ান কাপে জায়গা পাওয়াকে আরও বড় অর্জন মনে করেন এই ফরোয়ার্ড, ‘মানুষ ধীরে ধীরে ওপরে ওঠে। টানা দুটি সাফ জেতা যেমন বড় কিছু, তেমনি এবার এশিয়ান কাপে কোয়ালিফাই করাও বিশাল অর্জন। সবার প্রত্যাশা এখন অনেক বেড়ে গেছে। আমরা সেই প্রত্যাশা পূরণে প্রস্তুত হবো।

বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে প্রশ্ন করা হলে তহুরা বলেন, ‘এখনই বিশ্বকাপের স্বপ্ন দেখা কঠিন। হুট করে এত ওপরে ওঠা যায় না। আমরা বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, এখন মূল পর্বে কাদের সঙ্গে খেলবো সেটা মাথায় রাখতে হবে। নিজেদের সেভাবেই তৈরি করতে হবে।

এলাকা ভিত্তিক সংবাদ