ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

এক সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্য, সবাই বলেছিলে ক্যারিয়ার শেষ

এক সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্য, সবাই বলেছিলে ক্যারিয়ার শেষ
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকেই ‘রাজ’ ও ‘আজনবী’র মতো সফল সিনেমায় অভিনয় করে পরিচিতি পান বিপাশা বসু। মাত্র তিন বছরের ক্যারিয়ারে তখনই মহেশ ভাটের ‘জিসম’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। সিনেমাটিতে একাধিক আবেদনময়ী দৃশ্য থাকায় বিপাশাকে সতর্ক করেছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। তাদের আশঙ্কা ছিল, ‘জিসম’-এ অভিনয় করলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

সম্প্রতি ‘এলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন বিপাশা। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই আমাকে বলেছিল, এই সিনেমায় অভিনয় কোরো না। তারা বলেছিল, একটু যৌন আবেদন আছে—এমন সিনেমায় অভিনয় করলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাবনা ছিল, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। এটি প্রাপ্তবয়স্কদের প্রেমের গল্প। সিনেমাটিও প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য তৈরি। এই চরিত্রের নানা দিক আমার খুব ভালো লেগেছিল। আমি জানতাম, আমাকে এটি করতেই হবে।’

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘জিসম’-এ বিপাশার চরিত্রের নাম ছিল সোনিয়া। সিনেমাটিতে তার অভিনয় সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রচলিত হিন্দি সিনেমার নায়িকার ইমেজ থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করেন তিনি।

বিপাশার মতে, ‘জিসম’ শুধু তার অভিনয়জীবনে পরিবর্তন আনেনি, বলিউডে নারীদের সৌন্দর্য ও পর্দায় উপস্থাপনের ধরনেও প্রভাব ফেলেছিল।

তিনি বলেন, ‘হঠাৎ করে ঢেউ খেলানো চুল, মোটা কাজল, ব্রোঞ্জ রঙের ত্বক, সাদা পোশাক, সমুদ্রসৈকত—সবকিছুই জনপ্রিয় হয়ে উঠল। আমার লুক পুরোপুরি বদলে গেল এবং মানুষ সাহসী উপস্থাপনাকে গ্রহণ করতে শুরু করল। আমার মনে হয়, সেই সময়ে আমি এমন কিছু কাজ করেছি, যা আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নারীকে দেখার ধরন আরও ভালোভাবে বদলে দিয়েছিল। শুধু ভিন্ন কিছু করেছি তা নয়, মানুষ আমাকে ভিন্নভাবেও গ্রহণ করতে শুরু করেছিল।’

এর আগে ‘হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারেও ‘জিসম’ নিয়ে কথা বলেছিলেন বিপাশা। তখন তিনি জানিয়েছিলেন, প্রচলিত হিন্দি সিনেমার নায়িকার ইমেজ থেকে বেরিয়ে আসতেই এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

বিপাশা বলেছিলেন, ‘জিসম করার সময় আমি ক্যারিয়ারের শীর্ষে ছিলাম। সবাই বলেছিল, তুমি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি সিনেমায় অভিনয় করতে পারবে না। তুমি তো হিন্দি সিনেমার সেই প্রচলিত নায়িকা, যাকে মানুষ হৃদয়ে জায়গা দিয়েছে। কিন্তু আমার গল্পটি এত ভালো লেগেছিল যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সিনেমাটি করব। সবাই আমাকে আটকানোর চেষ্টা করেছিল। এমনকি আমার ম্যানেজারও ভেবেছিলেন, আমি পাগল হয়ে গেছি।’

অভিনেত্রীর দাবি, সিনেমাটি সফল হওয়ার পর নারীদের চরিত্র নিয়ে বলিউডের প্রচলিত ধারণাতেও পরিবর্তন আসে। বিশেষ করে নেতিবাচক বা ধূসর চরিত্রে নারীদের অভিনয় নিয়ে দর্শকের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে।

বিপাশা বলেন, ‘সিনেমাটি আমার জন্য কাজ করেছিল এবং এরপর অনেক কিছু বদলে যায়। নারীরা চুলে কার্ল করতে শুরু করলেন, ব্রোঞ্জ লুক জনপ্রিয় হলো। একজন নারী নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না—এমন প্রচলিত ধারণাও আর সেভাবে থাকল না। আমার জন্য এটি ছিল একটি যুগান্তকারী সিনেমা।’

মহেশ ভাটের লেখা ও অমিত সাক্সেনা পরিচালিত ‘জিসম’-এ বিপাশার বিপরীতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। বক্স অফিসেও সফল হয়েছিল সিনেমাটি। ‘জিসম’-এর পর বিপাশার ক্যারিয়ারে আরও বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি হয়। সূত্র: এনডিটিভি

এলাকা ভিত্তিক সংবাদ