ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকদের তালিকায় চমক ভোজিনহার

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকদের তালিকায় চমক ভোজিনহার
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

২০২৬ সালের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় বড় চমক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। পুরুষদের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে আছেন থিবো কোর্তোয়া, ইয়াসিন বুনু, এমিলিয়ানো মার্তিনেজ ও ডেভিড রায়ার মতো তারকারা।

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ভোজিনহার এই স্বীকৃতি। আফ্রিকার দেশটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গোলবারের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্লাব পর্যায়ে জিডি শাভেস ও কোলো-কোলোর হয়ে খেলেছেন তিনি। তালিকায় জায়গা হয়নি গতবারের সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। তবে পিএসজির মাতেভেই সাফোনভ মনোনয়ন পেয়েছেন।

সেরা গোলরক্ষকের তালিকায় আছেন মরক্কোর ইয়াসিন বুনু, বেলজিয়ামের থিবো কোর্তোয়া, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, স্পেনের হোয়ান গার্সিয়া, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, সেনেগালের এদুয়ার্দ মেন্দি, স্পেনের ডেভিড রায়া ও উনাই সিমোন, রাশিয়ার মাতেভেই সাফোনভ এবং কেপ ভার্দের ভোজিনহা। এ তালিকায় আর্সেনালের ডেভিড রায়ার মনোনয়নও উল্লেখযোগ্য। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নারী গোলরক্ষকের সেরা পাঁচের তালিকায় রয়েছেন অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, হানা হ্যাম্পটন, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা।

এলাকা ভিত্তিক সংবাদ