ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি, সন্ত্রাসীকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি, সন্ত্রাসীকে ধরে পুলিশে দিল স্থানীয়রা
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পরে স্থানীয় লোকজন সাকিব নামে এক সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছেন। মঙ্গলবার সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সাকিবের বিচার ও জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় জড়িত জাহাঙ্গীর আলম। পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন দুপুরে লক্ষ্মীপুর শহরের স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় আটিয়াতলী এলাকায় পৌঁছলে সাকিব ও তাঁর কয়েকজন সহযোগী পথ রোধ করেন। এক পর্যায়ে তারা জাহাঙ্গীরের মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। জাহাঙ্গীর বাধা দিলে তারা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাকিবকে আটক করে পুলিশে দেন। সাবিকের বিরুদ্ধে হত্যা, চাঁদবাজি ও মাদক ব্যবসার অভিযোগে কয়েকটি মামলা আছে।

আটিয়াতলী এলাকার সাকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতা বলে জানান স্থানীয়রা। বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি সাকিব দীর্ঘদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়েছেন। এরপর আবারও এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

জাহাঙ্গীর আলমের বড় ভাই ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেন বলেন, সন্ত্রাস ও মাদক ব্যবসা নিয়ে সাকিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এই হামলা হতে পারে। সাকিব ও তাঁর ‘বাহিনীর’ সদস্যদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও সব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আবদুর রব বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকা ভিত্তিক সংবাদ