ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ক্যাচ মিসের খেসারতে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্যাচ মিসের খেসারতে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রান করে বাংলাদেশ। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে দিলারা আক্তারের ব্যাট থেকে । ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। এই হারে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।

অথচ শুরুটা ভালোই ছিল। ৫.৩ ওভারে ২৬ রান তুলেছিল বাংলাদেশ। এরপর শ্রী চরনির বলে জুয়াইরিয়া ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। ৩৫ রানে দ্বিতীয় উইকেটও হারায় বাংলাদেশ, দিলারা আক্তারকে ফেরান দীপ্তি শর্মা।

এরপর নিগার ও সোবহানা মোস্তারির জুটি কিছুটা স্বস্তি এনে দেয়। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭৩ রান। অর্থাৎ শেষ ছয় ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৭ রান। কিন্তু সেখানেই দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দীপ্তি শর্মার বলে সোবহানা বোল্ড হওয়ার পরের ওভারেই রওয়াতের বলে আউট হন নিগার। ১৭ বলে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর দীপ্তির শিকার শারমিন আক্তারও ফেরেন মাত্র ১ রানে। শেষদিকে ফাহিমা ১৪ রান করলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১৯.৫ ওভারে ফাহিমার বিদায়ের পর শেষ বলে রাবেয়া খান হিট উইকেটে আউট হলে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতে নিয়মিত উইকেট তুলে নিলেও ফিল্ডিংয়ের ভুলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করে তারা। বিশেষ করে শেফালি ভার্মাকে চারবার জীবন দেওয়া হয়। তিনবার তার ক্যাচ মিসের পাশাপাশি একবার রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন শেফালি। প্রতিকা রাওয়াল করেন ২০ রান। শেষ দিকে রিচা ঘোষের ১৬ বলে ২১ ও হারমানপ্রিত কৌরের অপরাজিত ২৮ বলে ২৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এলাকা ভিত্তিক সংবাদ