ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড, ভেন্যু চূড়ান্ত

ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড, ভেন্যু চূড়ান্ত
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর শেষ টেস্ট হবে সিলেটে।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট দারুণ পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের টেস্টে হারায় বাংলাদেশ। এর আগে পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমদের হারিয়েছিল টাইগাররা।

এলাকা ভিত্তিক সংবাদ