ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক, জবাব দিলেন সিডনি সুইনি

নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক, জবাব দিলেন সিডনি সুইনি
জনতার কথা বলে।
Daily Barta Post
সিডনি সুইনি। ছবি: ইন স্টাইল

সিডনি সুইনি মানেই যেন আলোচনা। কখনও তাঁর পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক হয়, কখনও আবার বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েন। তবে তাঁর জনপ্রিয়তার কথাও অস্বীকার করার উপায় নেই। ‘দ্য হাউসমেইড’ থেকে ‘ইউফোরিয়া’।

গত এক বছরে দুটি আলোচিত প্রকল্পে অভিনয় করে নিজের জনপ্রিয়তা যেন আরও বাড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। সম্প্রতি নতুন স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ ‘নোভিগ’-এর বিজ্ঞাপনে প্রায় পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে হাজির হন তিনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর তাঁর উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। বিজ্ঞাপনটির ধরন এবং সুইনিকে উপস্থাপনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

বিজ্ঞাপনটিতে সুইনিকে দেখা যায় বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে। কোথাও বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঢেকেছেন, কোথাও আবার হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট কিংবা হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করেছেন।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘এখানে আসলে কী বিজ্ঞাপন দেওয়া হচ্ছে?’ আবার কেউ বিজ্ঞাপনটিকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত আবেদনময় বলেও মন্তব্য করেছেন।

চলমান সমালোচনার মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন এ বিজ্ঞাপনটির কিছু ছবি শেয়ার করেন সুইনি। পরে সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র‍্যাপিনো, রব গ্রঙ্কোস্কি ও জেসন কেলসির মতো তারকা খেলোয়াড়দের বিভিন্ন ফটোশুটের ছবিও প্রকাশ করেন তিনি। তাঁর এসব পোস্টকে অনেকে বিজ্ঞাপন নিয়ে চলা সমালোচনার পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বিজ্ঞাপনটি নিয়ে নিজের অবস্থান অবশ্য আগেই জানিয়েছেন সুইনি।

‘নোভিগ’-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই প্রচারণার উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা। ধারণাটি খুব সহজ। সব ধরনের কোলাহল সরিয়ে পুরো মনোযোগ ক্রীড়ার দিকে দেওয়া।’ 
সুইনি আরও জানান, বিজ্ঞাপনটির সৃজনশীল পরিকল্পনার সঙ্গে শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। ‘নোভিগ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে নানা অনুমান ও ভবিষ্যদ্বাণী করা হলে সুইনি অস্বস্তি বোধ করতেন।

এলাকা ভিত্তিক সংবাদ