ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’

‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যান্সার জয় করেছিলেন তিনি। তবে সম্প্রতি জানিয়েছেন, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এবার তার জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজের ন্যাড়া মাথার ছবি।

আজ মঙ্গলবার ফেসবুকে ছবিটি প্রকাশ করে সামিয়া লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

চুল হারানোর এই অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি। বরং পরিস্থিতিকে মেনে নেওয়ার শক্তির কথা জানিয়েছেন সামিয়া। তিনি লেখেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে মেনে নিয়েছি।’

সামিয়ার মতে, সৌন্দর্য শুধু আয়নায় দেখা চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যেও সৌন্দর্য রয়েছে। তিনি লিখেছেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’

সবশেষে নিজের নতুন রূপ নিয়ে সামিয়া লিখেছেন, ‘অতএব, হ্যাঁ... এটাই আমি—ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনো রকম সংকোচ বা দ্বিধাহীন। নিজের প্রতিটি সংস্করণের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এই সময়টাও কেটে যাবে।’

এর আগে গত ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সামিয়া। সে সময় কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যেতে পারে—এমন আশঙ্কায় চুল ছোট করে ফেলেছিলেন তিনি। সেই ছবিও প্রকাশ করেছিলেন উপস্থাপিকা। পাশাপাশি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

এলাকা ভিত্তিক সংবাদ